ক্ষমতায় এলে চাঁদাবাজদের কোনো জায়গা থাকবে না

জীবননগরে জামায়েতের গণসংযোগে রুহুল আমিন

আপলোড তারিখঃ 2025-09-07 ইং
ক্ষমতায় এলে চাঁদাবাজদের কোনো জায়গা থাকবে না ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াত-ইসলামের পক্ষ থেকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে হাসাদাহ ইউনিয়নের তারনিবাস, শ্রীরামপুর, করিমপুর, সুটিয়া, বৈদ্যনাথপুর ও মাধবপুরে মোটরসাইকেলের শোডাউনসহ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগের উদ্বোধন করেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদীয় প্রার্থী এডভোকেট রুহুল আমিন।


প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, ‘জামায়াতের রাজনীতি শুধুমাত্র ক্ষমতার জন্য নয়, এটি একটি আদর্শভিত্তিক দল। আমরা জনগণের সেবায় বিশ্বাস করি। ন্যায়নীতি, সুবিচার ও কল্যাণকামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। চুয়াডাঙ্গা-২ আসনকে একটি আধুনিক, সুশাসিত ও মাদকমুক্ত মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।’


তিনি আরও বলেন, ‘এই জনপদের মানুষ অনেক সম্ভাবনাময়, কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে পিছিয়ে রয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—জনগণের ভোট ও ভালোবাসার মাধ্যমে যদি বিজয়ী হই, তাহলে দামুড়হুদা, দর্শনা ও জীবননগরে টেকসই উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান, নারী শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করব।’


এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক খলিলুর রহমান, মাওলানা ইসরাইল হোসেন, মাওলানা হাফিজুর রহমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, জেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি মহসিন, উপজেলা আমির মাওলানা সাজিদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, মাওলানা আবু বকর, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন, বিল্লাল হোসাইন, ফিরোজ আহমেদ, হাজী আব্দুর রহমান মাস্টার, কে ডি কে ইউনিয়নের আমেজ আব্দুর রহমান প্রমুখ। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)