চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে সড়কে দূর্ঘটনায় আহত ২

আপলোড তারিখঃ 2017-11-03 ইং
চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে সড়কে দূর্ঘটনায় আহত ২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় বঙ্গজ ফ্যাক্টরীর নিকট সড়কে দূর্ঘটনায় দু'জন আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে এরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। গতকাল বৃহম্পতিবার রাত ৭টার দিকে এঘটনা ঘটে। আহতরা হলেন, দৌলতদিয়াড় এলাকার মিনহাজের ছেলে মুন্না (২৮) ও একই এলাকার হায়দার আলী (২৭)। জানা গেছে, মুন্না ও হায়দার একটি মোটরসাইকেলযোগে দৌলতদিয়ার থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বঙ্গজ ফ্যাক্টরীর নিকট পৌছালে বাইকের নিয়ন্ত্রক হারিয়ে একটি বাইসাইকেলের সাথে ধাক্কা মারে। এতে সড়কে পড়ে মোটরসাইকেল চালক মুন্না ও আরোহী হায়দায় রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। মুন্নাকে প্রাথমিক চিকিৎসক দেওয়া হলেও হায়দার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, হায়দার আলীর মাথায় গুরুতর আঘাত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)