ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর শহরের হাটকালুগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১১০ অ্যাম্পুল মাদকদ্রব্য প্যাথেড্রিনসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত যুবক পৌর সুমিরদিয়াপাড়ার আক্কাস আলীর ছেলে তানভীর রহমান সুজন (৩০)। অভিযানে তার হেফাজত থেকে এসব প্যাথেড্রিন উদ্ধার হয়।
ডিবি সূত্র জানায়, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় জেলায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এসআই (নি.) তোরগুল হাসান সোহাগ, সৌমিত্র সাহা, এএসআই (নি) মো. আবু আল ইমরান, সানোয়ার হোসেন ও মোত্তালেব হোসেনসহ ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
