দামুড়হুদায় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন

উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2025-09-06 ইং
দামুড়হুদায় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন ছবির ক্যাপশন:

দামুড়হুদায় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এইচ. তাসফিকুর রহমান, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবেদউদ্দৌলা টিটন, ইসলামী ফাউন্ডেশনের কেয়ারটেকার আবুল হাসান, লক্ষ্মীপুর জামে মসজিদের ইমাম আব্দুল আউয়াল, জয়রামপুর শেখপাড়া জামে মসজিদের ইমাম মহিউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও এলাকার মসজিদের ইমামগণ।


সভায় বক্তারা বলেন, ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) আমাদের জন্য কেবল উৎসবের দিন নয়; বরং এটি আত্মশুদ্ধি ও নৈতিকতার শিক্ষাগ্রহণের দিন। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শে শান্তি, সহমর্মিতা, ন্যায় ও মানবকল্যাণের বার্তা নিহিত রয়েছে। তাঁর শিক্ষা ও আদর্শ বাস্তবায়ন করতে পারলেই সন্ত্রাস, জঙ্গিবাদ ও অনৈতিকতা থেকে মুক্ত একটি সমাজ গঠন সম্ভব হবে।


অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশরাফুল আলম।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)