জীবননগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

আপলোড তারিখঃ 2025-09-06 ইং
জীবননগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাঁকা ইউনিয়নের প্রতাপপুর ঈদগাহ ময়দানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। এসময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

চুয়াডাঙ্গা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বাজানো হয় করুন সুর। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


গার্ড অব অনার প্রদানকালে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)