আলমডাঙ্গার বেলগাছিতে ছাত্রদলের তালের বীজ বপন

আপলোড তারিখঃ 2025-09-06 ইং
আলমডাঙ্গার বেলগাছিতে ছাত্রদলের তালের বীজ বপন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে পরিবেশ রক্ষায় এক অভিনব উদ্যোগ নিয়েছে ছাত্রদল। স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা গতকাল শুক্রবার বিকেলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে তালের বীজ বপন করেছেন। প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম উল্লেখ করে আয়োজকরা জানান, তাল গাছ বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে। এছাড়া তাল গাছ মেঘ আকর্ষণ করে বৃষ্টিপাত ঘটায়। কচি তালের শাঁস প্রোটিন ও ফ্যাট সমৃদ্ধ খাদ্য হিসেবে উপকারী, আর পাকা তাল দিয়ে তৈরি খাবার অত্যন্ত সুস্বাদু ও জনপ্রিয়। এসব প্রয়োজনীয়তা অনুধাবন করেই তারা এ উদ্যোগ নিয়েছেন। উদ্যোগে নেতৃত্ব দেন বেলগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নাহিদ হাসান প্রান্ত। এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি মো. হাবিবুর রহমান, শামীম রেজা, হাসান আহমেদ, নাঈম তথ্যসেবা কেন্দ্র, সবুজ, মিনারুল ইসলাম, শামীম হোসেন, শরিফুল ইসলাম, জীবন আহমেদ, প্রান্ত, রাসেলসহ অনেকে। এলাকাবাসী ছাত্রদলের এ স্বেচ্ছাশ্রমের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)