আলমডাঙ্গায় চোরাই গরু উদ্ধার, দুই গরুচোর গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-09-06 ইং
আলমডাঙ্গায় চোরাই গরু উদ্ধার, দুই গরুচোর গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা পুলিশ একটি চোরাই গরু উদ্ধার করেছে এবং এ ঘটনায় জড়িত দুই গরুচোরকে গ্রেপ্তার করেছে। থানা সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার আঠারোখাদা গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৪৫) গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতে তার গোয়ালঘর থেকে একটি লালচে-কালো রঙের এড়ে গরু চুরি হয়ে যায়। গরুটির বাজারমূল্য আনুমানিক ৭০ হাজার টাকা। এ ঘটনায় ছোটপুটিমারী গ্রামের মৃত নেয়ামত মণ্ডলের ছেলে মো. আসাদুল ইসলাম (৫২) এবং দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মৃত ইতবার আলীর ছেলে মো. আসাদুল হক (৫৫)-সহ আরও দুজনকে অভিযুক্ত করা হয়। তারা গভীর রাতে গোয়ালঘরের দরজা ভেঙে গরুটি চুরি করে নিয়ে যান।


পরে গরুর মালিক সাইফুল ইসলাম গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গড়গড়ি ঈদগাহ মাঠে অভিযুক্তদের দেখে ফেলেন। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে আলমডাঙ্গা থানাকে জানান। থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মো. মনিরুল হক হাওলাদার ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আসামিদের আটক করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, চুরি যাওয়া গরুটি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরু চুরির দায় স্বীকার করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)