দামুড়হুদায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

আপলোড তারিখঃ 2025-09-06 ইং
দামুড়হুদায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ছবির ক্যাপশন:

দামুড়হুদার হাউলী ইউনিয়নে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ডুগডুগী বাজার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যলিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডুগডুগি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক মো. মণ্টু মিয়া, হাউলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী।


আলোচনা সভায় বক্তরা বলেন, কিছু কিছু মানুষ ধর্মের দোহাই দিয়ে আপনাদের বিপথে নিয়ে যাওয়ার চেষ্টাই মগ্ন আছে, সেই ফাঁদে আপনারা পা দেবেন না। এতদিন ধানের শীষ চিনে এসেছেন, এখনো ধানের শীষেই চিনবেন। সেই লক্ষে চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান বাবু ভাইয়ের হাতকে শক্তিশালী করতে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। ’


হাউলী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনয় আরও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, হাউলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক ফইজুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক শামসুল হক, ৩ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি শমসের আলী, সাধারণ সম্পাদক মিণ্টু মিয়া, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি তরিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলেক উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মতিন, ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, হিউম্যান বিএনপির মহিলা নেত্রী খোদেজা বেগম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, হাউলী ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)