শিশুর মানসিক বিকাশের লক্ষ্যে খেলাঘরে যুক্ত হোন

আপলোড তারিখঃ 2017-11-03 ইং
শিশুর মানসিক বিকাশের লক্ষ্যে খেলাঘরে যুক্ত হোন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা খেলাঘর আসরের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শহর প্রতিনিধি: সারাদেশের ঐতিহ্যবাহি শিশু সংগঠন খেলাঘর আসর চুুয়াডাঙ্গা জেলা শাখার উদ্দ্যোগে শিশুর বিকাশে খেলাঘরের গুরুত্ব বিষয়ক শীর্ষক মতবিনিময় সভা, আলোচনা ও শিশু সাংষ্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় চুুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে খোলা আকাশের নিচে শিশু বান্ধব পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে হয়। চুুয়াডাঙ্গা খেলাঘরের আহ্বায়ক বিশিষ্ট সাহিত্যিক হাজিগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সীর সভাপতিত্বে অতিথি হিসাবে ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য, খেলাঘর পাবনার সভাপতি হাসানুজ্জামান হাসান, খেলাঘর পাবনার অর্থ সম্পাদক অমিত কুমার দাস। খেলাঘর চুুয়াডাঙ্গার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শিশু অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী'র উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন খেলাঘর চুুয়াডাঙ্গার আহ্বায়ক কমিটির সদস্য চুুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মালেকা হক মাখন, খেলাঘর চুুয়াডাঙ্গার যুগ্ম আহ্বায়ক এম.এম.সাইদুর রহমান, খেলাঘর চুুয়াডাঙ্গার সদস্য কাজল মাহমুদ, হাবিবি জহির রায়হান, কানিজ সুলতানা, খালেকুজ্জামান খালেক, কামরুন নাহার ইতি, চুুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সহকারি প্রভাষক হেলেনা নাসরিন, খেলাঘর চুুয়াডাঙ্গার সদস্য কাসেব রহমান, নাজমুল ইসলাম, ইব্রাহিম হোসেন, মায়মুনা অর্থি, আলিফ হোসেন (দুর্নিবার) সানজিদা সুলতানা তুলিসহ চুুয়াডাঙ্গা খেলাঘরের সভ্য ও সংগঠকরা। অনুষ্ঠানে চুয়াডাঙ্গার শিশুদের বিকশিত করার লক্ষ্যে খেলাঘরকে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। শিঘ্রই চুুয়াডাঙ্গাই একাধিক শাখা গড়ে তোলার জন্য পরিকল্পনা নেওয়া হয়। শিশুর মানসিক বিকাশের লক্ষ্যে খেলাঘরের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানাই বক্তারা। উল্লেখ্য, খেলাঘর একটি শিশু সংগঠন। সারা দেশে খেলাঘরের বর্তমানে প্রায় সাড়ে ছয়শতেরও বেশি শাখা আছে। সংগঠনটি বর্তমান চেয়ারপার্সন মাহফুজা খানম। শিশু কিশোরদের সঠিকভাবে গড়ে তোলার জন্য খেলাঘর কাজ করে। অসাসম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা সংগঠনটির মূল লক্ষ্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)