পদধ্বনি'র ১৫৮৫ তম আসর অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-09-05 ইং
পদধ্বনি'র ১৫৮৫ তম আসর অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৮৫তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় জেলা সাহিত্য পরিষদের শহিদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ।


সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন গোলাম কবির মুকুল, হারুন অর রশিদ, আব্বাস উদ্দীন, গুরু কাজল মল্লিক, মর্জিনা খাতুন, বনলতা, শহীদুল ইসলাম, আবুল কালাম আজাদ। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, এ্যাড. মো: বজলুর রহমান, হুমায়ুন কবীর, মেহেরাব্বিন সানভী।

আসরে আরও উপস্থিত ছিলেন চিশতি এম এ হামিদ, সোহানুর রহমান, শাহজাহান আলী। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৮৫তম পর্বের সমাপ্তি ঘটে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)