বাংলাদেশে মা ও দুই মেয়েকে ‘পুশইন’ করলো বিএসএফ

আপলোড তারিখঃ 2025-09-05 ইং
বাংলাদেশে মা ও দুই মেয়েকে ‘পুশইন’ করলো বিএসএফ ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে মা ও তার দুই মেয়েকে বাংলাদেশে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিজিবি সদস্যরা তাদের  তিনজনকে আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করেছে। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার আব্দুস সালামের স্ত্রী মমতা বেগম (৬০) ও তার দুই মেয়ে ময়না বেগম (৩০) এবং মাহিনুর (২৫)।


মমতা বেগম বলেন, প্রায় ৩০ বছর আগে থেকে তিনি ভারতের হরিয়ানায় বসবাস করতেন। দুই মেয়েকে ভারতেই বিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে দেয়। বিএসএফ সদস্যরা সকালে কাঁটাতারের বেড়া খুলে আমাদের বাংলাদেশের দিকে আসতে বাধ্য করে।


পুলিশ সূত্রে জানা গেছে, দারিয়ার সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১১২ এর ৩ এস পিলার এলাকায় বাংলাদেশ ভূখণ্ড থেকে তাদের আটক করা হয়।


মুজিববনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটক তিনজনের দেওয়া ঠিকানা যাচাই করার জন্য বাগেরহাটে পুলিশের কাছে বার্তা দেওয়া হয়েছে। নাম ঠিকানা সঠিক হলে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)