বিজিবির অভিযানে তিনটি বারসহ আটক—১

মহেশপুর সীমান্ত দিয়ে ৫০ লাখ টাকার স্বর্ণ পাচার চেষ্টা

আপলোড তারিখঃ 2025-09-05 ইং
বিজিবির অভিযানে তিনটি বারসহ আটক—১ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে তিনটি স্বর্ণের বারসহ আমিরুল ইসলাম (৫৫) এক ন্বর্ণ পাচারকারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত আকামদ্দিনের ছেলে। শুক্রবার বিকেল পাঁচটায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)—এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহল দল খোসালপুর গ্রাম থেকে সন্দেহজনক অবস্থায় আমিরুল ইসলামকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার হয়। এসব বারের মোট ওজন ৩৪৯ দশমিক ৮০ গ্রাম। যার সিজার মূল্য ধরা হয়েছে ৫০ লাখ ৫২ হাজার ৮৯৪ টাকা। বিজিবি জানায়, এগুলো ভারতে পাচার করার উদ্দেশ্যে বহন করছিলেন আমিরুল।

এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)—এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক আসামিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)