ছবির ক্যাপশন:
জীবননগরে নকল দলিল তৈরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে নকল দলিল তৈরির খবর পেয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আর এই অভিযানে নকল দলিল তৈরির অপরাধে উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের ইদু মিয়ার ছেলে মিলনকে (৫৭) ১৮৬০ এর ৮৬ ধারায় পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। আটককৃত ব্যক্তিকে সন্ধ্যায় জেলহাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, ‘আমরা জানতে পারি জীবননগর সাব-রেজিস্ট্রার অফিসের সামনে নকল দলিল তৈরি করা হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেমিলন নামে এক ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ আর্থিক জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
