ছবির ক্যাপশন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দামুড়হুদা, মেহেরপুর ও গাংনীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে এসব কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।
দামুড়হুদা:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সহসভাপতি সহিদুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন এরশাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা পলাশ, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি করম আলী মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী ভুট্ট, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন খসরু, যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, উপজেলা বিএনপির সদস্য শাহাজাহান আলী, সাঈদ মন্ডল, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, আব্দুল মালেক, ফিরোজ আলী, শাহাজুল, আবু তালেব, আতিয়ার রাহমান, নুরুল মোড়ল, সিরাজুল ইসলাম, ফরজ মেম্বার, নোয়াজ্জেস আলী, রফিকুল বিশ্বাস, সামসুল হক, আনোয়ার হোসেন, সাব্বির হোসেন প্রমুখ। সভা সঞ্চানলায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের।
মেহেরপুর:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মেহেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড় প্রদক্ষিণ শেষে মেহেরপুর বড়বাজার চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর নবনির্বাচিত সদর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক ফয়েজ মোহাম্মদ। সঞ্চালনা পৌর বিএনপি'র নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহাম্মেদ, আনসারুল হক আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাপি, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সদর উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা জাজাসের সদস্যসচিব বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, জেলা যুবদলের সহসভাপতি মোশারফ হোসেন তপু, এস এ খান শিল্টু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, কোনোরকম দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি না করা যাবে না। দেশনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণকে সাথে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। সেই সাথে ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টি করে মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনকে আমরা মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে উপহার দিব ইনশাল্লাহ।
গাংনী:
মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেছেন, বর্তমান সরকার যদি কোনো ষড়যন্ত্র করে, গাংনীর মানুষ তাকেও ক্ষমা করবে না। ১৭ বছর জেল খেটেছি, ১৯টি মামলার আসামি হয়েছি। এর মধ্যে ৫টি মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে দেয়া হয়েছিল। ভাগ্য ভালো, মায়ের দুধের জোরে একজন উকিলের পরামর্শে আপিল করেছিলাম বলেই আজও বেঁচে আছি। দেশে অনেক নেতাকর্মীর জেল হতে দেখেছি। গতকাল বৃহস্পতিবার গাংনীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমজাদ হোসেন উপজেলা প্রশাসনের উদ্দেশে বলেন, ‘আপনারা আরও স্বচ্ছ হোন। যদি মনে করেন আমরা কিছু বুঝতে পারিনি, তবে সেটা আপনাদের ভুল হবে। বিসিএস দিয়ে যারা এখানে এসেছেন, আমরা ৪০ বছর বিসিএস পড়াই, মানুষকে পড়াচ্ছি। সেই যোগ্যতা নিয়েই আজ এখানে দাঁড়িয়ে কথা বলছি। গাংনী থেকে ষড়যন্ত্র ভুলে যান। আমি শুধু ইউএনও সাহেবকে বলছি না, উপজেলা প্রশাসনের সব কর্মকর্তাকে বলছি। যদি ব্যতিক্রম করেন তবে এখানেই জনসভা হবে না, উপজেলা প্রশাসন ঘেরাও করে জনসভা হবে।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী মহিলা ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের সদস্যসচিব মিজানুর রহমান, গাংনী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বুলবুল, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দীন, জেলা বিএনপির সাবেক উপ-দপ্তর সম্পাদক সাহিনুর রহমান, বিএনপি নেতা নুর ইসলাম, রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউর রহমান টমা, কাথুলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কাজিপুর বিএনপির নেতা গোলাম কিবরিয়া মিঠু, সাবেক ইউপি সদস্য লিটন, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল হক সুমন, জেলা যুবদলের সাবেক সদস্য আব্দুর মতিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
