মেহেরপুর মহিলা কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2025-09-04 ইং
মেহেরপুর মহিলা কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:

মেহেরপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতিত্ব করেন বিভাগের প্রধান কাজী আশরাফুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল হামিদ ও মিরাজ উদ্দিন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। বেতার ও টেলিভিশন শিল্পী আশরাফ মাহমুদ ও মতিউর রহমান রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।

এছাড়া সংগীত পরিবেশন করেন এইচ এম রাকিব, এন্ড্রিয়া সরকার, পৌলোমী কুণ্ডু, ঐতিহ্য শাখারী পৃথা, অনিন্দিতা সরকার, তানজিম তাহসিন হক মোহনা, মানসী হক বাঁধন ও অনিক হাসান প্রমুখ।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)