জীবননগরে দুই বিওপি ক্যাম্পে গাছের চারা বিতরণ

আপলোড তারিখঃ 2025-09-04 ইং
জীবননগরে দুই বিওপি ক্যাম্পে গাছের চারা বিতরণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় ৫৮ বিজিবির অধিনস্ত দুটি ক্যাম্পে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ৫৮ বিজিবির অধীনস্ত জীবননগর বিওপি ক্যাম্প ও উথলী বিওপি ক্যাম্পে ১৫০ টির অধিক বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমিন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা। চারা গ্রহণ করেন উথলি বিওপি ক্যাম্পের পক্ষে মাহবুব হোসেন ও জীবননগর বিওপির পক্ষে সুবেদার হাসান। বিতরণকৃত চারার মধ্যে নারিকেলের চারা ১০ টি, তালের চারা ১০, আমের চারা ৩০ টি, নিমের চারা ২০ টি, জামের চারা ৩০ টি, বেলের চারা ৩০ টি ও কাঁঠালের চারা ২০ টি। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)