দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপলোড তারিখঃ 2025-09-04 ইং
দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর শহরের বড়বাজার ও কলেজ রোডে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পলজাতীয় ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন। অভিযানে দুটি ফার্মেসিকে জরিমানা করা হয়। বড়বাজারের আসিফ মেডিকেল হলকে ৪ হাজার এবং কলেজ রোডের মর্তুজা মেডিসিন সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আসিফ মেডিকেল হল ও মর্তুজা মেডিসিন সেন্টার উভয় ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এজন্য ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’-এর ৪০(খ) ও ৪০(ঘ) ধারায় মামলা দিয়ে দুই ফার্মেসির মালিকের থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম। অভিযানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল। সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)