ছাত্রলীগের বিক্ষোভ মিছিল : শালিস বৈঠক থেকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতারের অভিযোগ

আপলোড তারিখঃ 2017-11-03 ইং
ছাত্রলীগের বিক্ষোভ মিছিল : শালিস বৈঠক থেকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতারের অভিযোগ ছবির ক্যাপশন:
মেহেরপুরে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদকসহ ১০ জন কারাগারে মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনসহ ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক শাহিন রেজা এ আদালত পরিচালনা করেন। মামলায় রাষ্ট্র পক্ষে সিএসআই সাইদুর রহমান ও আসামী পক্ষে সফিকুল ইসলাম, ইয়ারুল ইসলাম ও মিয়াজন আলী আইনজীবীর দায়িত্ব পালন করেন। এর আগে বুধবার রাত ৯টায় মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ও গাংনী থানা যৌথ অভিযান চালিয়ে গাংনী উপজেলার চিৎলা গ্রাম থেকে তাদের আটক করে। এসময় গাঁজা ও গাঁজা সেবনের সরাঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনসহ কয়েকজন তার বাগানে গাঁজা সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় গাঁজা ও গাঁজা সেবনের সরাঞ্জাম উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনার পরপরই জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনের মুক্তির দাবিতে করেছে গাংনী উপজেলা ছাত্রলীগ। মিছিলের নেতৃত্ব দেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন। এসময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবিব, জেলা ছাত্রলীগেরসহ সভাপতি মুস্তাফিজুর রহমান সোহেল, সহসম্পাদক আলা উদ্দীন রিন্টু, গাংনী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিব হোসেন, রুবেল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবিব বলেন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনকে মুক্তি না দিলে হরতালসহ নানা কর্মসূচী দেয়া হবে। এদিকে মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনের পিতা ও ধানখোলা ইউপির প্রাক্তন চেয়ারম্যান সারোয়ার হোসেন বলেন, লিখনের বাগানে একটি শালিস বৈঠক চলছিলো সেখান থেকে ষড়যন্ত্রমূলকভাবে তাকেসহ ১০ জন কে গ্রেফতার করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)