চুয়াডাঙ্গায় প্রতারণার দায়ে তিন নারী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-09-04 ইং
চুয়াডাঙ্গায় প্রতারণার দায়ে তিন নারী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামে প্রতারণার ঘটনায় তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অসহায় নারীদের কাছে চাল, তেল, ডাল ও সেলাই মেশিন দেওয়ার প্রলোভন দেখিয়ে কার্ড করার নাম করে ৮০ জনের কাছ থেকে ২০০ টাকা করে মোট ১৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগের ভিত্তিতে ডিঙ্গেদহ সোহরাওয়াদী স্মরণী বিদ্যাপীট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মহসিন আলী (৪৫) বাদী হয়ে সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন।


গ্রেপ্তারকৃত ওই তিন নারী হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা গ্রামের আমজেদ হোসেনের মেয়ে কাজল রেখা (৩৮), একই এলাকার হানিফের মেয়ে রাবেয়া খাতুন (৩৭) ও আবু সামার মেয়ে নাসরিন খাতুন (৩৯)। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে হানুরবাড়াদী গ্রামের আব্দুস সালামের বাড়িতে অবস্থান করে স্থানীয়দের প্রলোভন দেখান ওই তিন নারী প্রতারক। তারা জানান, প্রণোদনা স্বরূপ চাল, তেল, ডাল ও সেলাই মেশিন দেওয়া হবে। তবে এর জন্য একটি বিশেষ কার্ড করতে হবে। আর সেই কার্ডের জন্য দিতে হবে ২০০ টাকা করে।


প্রতারণার শিকার অন্তত ৮০ জন গ্রামবাসীর কাছ থেকে তারা ১৬ হাজার টাকা সংগ্রহ করেন। কিন্তু পরে জিজ্ঞাসাবাদে কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় বিষয়টি প্রকাশ্যে আসে। পরে সদর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই তিন নারীকে আটক করে থানা হেফাজতে নেন পুলিশ।  স্থানীয় নাসির উদ্দিন ও আবুল কালামসহ অনেকে জানান, এই তিন নারী গ্রামের সরল মানুষদের টার্গেট করে প্রতারণার ফাঁদ তৈরি করেছিলেন।


এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে তিন নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)