মহেশপুর সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

আপলোড তারিখঃ 2025-09-03 ইং
মহেশপুর সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র অধীনস্থ রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালিয়ে এমব মদ উদ্ধার হয়।

বিজিবি জানায়, বিকেল চারটায় সীমান্ত পিলার ৭২/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে মানিকপুর গ্রামে অভিযান চালানো হয়। হাবিলদার আখতার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন অবস্থায় ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)