জমির মালিকের উপর হামলা : থানায় অভিযোগ

আপলোড তারিখঃ 2017-11-03 ইং
জমির মালিকের উপর হামলা : থানায় অভিযোগ ছবির ক্যাপশন:
জীবননগর তারিনীবাসে বন্ধকি জমি ফেরত চাওয়ায় হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ তারিনীবাস গ্রামে বন্ধকি জমি ফেরত চাওয়ায় জমির মালিক উজ্জ্বলকে মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরনে জানা যায়, জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের তারিনীবাস গ্রামের ইউনুস আলী দফাদার এর ছেলে উজ্জ্বল (৩০) তার ১ বিঘা জমি ১ বছর মেয়াদে বন্ধক রাখেন উপজেলার একই গ্রামের  মৃত শামসুল মন্ডলের ছেলে মিলন হোসেনের কাছে। বন্ধকির জমির মেয়াদ ১ বছর পূর্ণ হওয়ায় জমির মালিক উজ্জ্বল তার বন্ধকি জমি ফেরত নিতে চাইলে জমি গ্রহীতা মিলন বিভিন্ন টালবাহানা শুরু করে। এবং তার স্বার্থ উদ্ধারের জন্য মিলন হোসেনের বিরূদ্ধে বিভিন্ন নীল নকশা প্রণয়ন করে। এই নীল নকশারই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে পূর্বপরিকল্পিতভাবে হাসাদাহ তারিনীবাস সড়কের তালপুকুর নামক স্থানে ওঁত পেতে থাকা মৃত শামসুল মন্ডলের ছেলে মিলন (২৫) ও একই গ্রামের আশাদুল হক এর ছেলে সোহাগ হোসেন (২৮) দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে জমির মালিক উজ্জ্বলের উপর অতর্কিত হামলা চালায়। অতর্কিত হামলায় উজ্জ্বল ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন জোরে চিতকার চেচামেচি করলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তারা আহত উজ্জ্বল কে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসাদাহ বাজারে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করানো হয়। এ বিষয়ে ভুক্তভোগী উজ্জ্বলের সাথে কথা বললে তিনি জানান যে, আমি গতবছর মিলনের কাছে আমার ১ বিঘা জমি ১ বছর মেয়াদে বন্ধক দিই। এ বছর বন্ধকি জমির মেয়াদ শেষ হওয়ায় তার কাছে জমি ফেরত চাইলে সে বিভিন্ন ছলচাতুরি শুরু করে। আর বিকালে আমি জীবননগর যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হলে পথিমধ্যে হাসাদাহ তালপুকুর নামক স্থানে পৌছালে মিলন ও সোহাগ আমার উপর অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে ভুক্তভোগী উজ্জ্বলের পক্ষ থেকে অভিযুক্তদের বিরূদ্ধে জীবননগর থানায় একটি অভিযোগ পত্র দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)