মেহেরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মাসুদ অরুন

ফ্যাসিবাদের সাথে সম্পৃক্তদের কখনোই ছাড় দেয়া হবে না

আপলোড তারিখঃ 2025-09-03 ইং
মেহেরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মাসুদ অরুন ছবির ক্যাপশন:

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ড. শহিদ শামসুজ্জোহা পার্কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।


‎পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের ‎সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, মুজিবনগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, আমদাহ ইউনিয়ন বিএনপির নেতা শাহাবুদ্দিন মোল্লা, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন মেম্বার, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজির, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা মহিলা দলের সভাপতি সাইদাতুন্নেছা নয়নসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।


‎প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, দীর্ঘ ১৭ বছর লড়াই-সংগ্রামের মধ্যদিয়ে রাজপথে সব সময়ছিলাম, এখনো আছি। দলের সিদ্ধান্তের বাইরে ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নেই। মেহেরপুরের নেতা-কর্মীরা আমাকে ভালোবাসে। তারা আমাকে ছেড়ে যেতে চায় না, যা আজকের সমাবেশে তা প্রমাণ করে। আগামীতে ধানের শীষের নমিনেশন পেলে আমি এই মেহেরপুরের জনগণকে সাথে নিয়েই ধানের শীষের বিজয় সুনিশ্চিত করব ইনশাল্লাহ। ‎তবে ইদানিং হাইব্রিড নেতা খুব বেড়েছে। তাদেরকে সতর্ক করে বলতে চাই, যারা ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত ছিল তাদের কখনোই ছাড় দেওয়া হবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)