গাংনী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন বাবলু

আপলোড তারিখঃ 2025-09-03 ইং
গাংনী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন বাবলু ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমান বাবলু। বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটি তাকে এ দায়িত্ব প্রদান করেছে। গাংনী পাইলট (মডেল) মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি সাকিল আহমদ স্বাক্ষরিত পত্রে গতকাল মঙ্গলবার থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব অর্পণের বিষয়ে সভাপতির আদেশপত্রে বলা হয়েছে, মুস্তাফিজুর রহমান বাবলু দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও বিশ^স্থতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাই এডহক কমিটির সিদ্ধান্তে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্বভারের মেয়াদকাল অব্যাহত থাকবে।


মোস্তাফিজুর রহমান বাবলু গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বশীল নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত। বাংলাদেশ শিক্ষক সমিতি গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ায় মুস্তাফিজুর রহমান বাবলুকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)