তিন পরিচ্ছন্নতাকর্মীর বেতন দেয়ার ঘোষণা শরীফুজ্জামানের

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জেলা বিএনপির দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

আপলোড তারিখঃ 2025-09-03 ইং
তিন পরিচ্ছন্নতাকর্মীর বেতন দেয়ার ঘোষণা শরীফুজ্জামানের ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিবেশ নিয়ে বহুদিন ধরেই রোগী ও স্বজনদের অভিযোগ। অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থা, দুর্গন্ধ এবং দালাল চক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এমন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপি এগিয়ে এলো হাসপাতালের পরিবেশ উন্নয়নে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার, পেডিয়াট্রিক কনসালটেন্ট ডা. আসাদুল হক মালিক খোকন, অর্থপেডিক কনসালটেন্ট ডা. মিলনুর রহমান মিলন ও ড্যাবের সভাপতি ডা. হাসানুজ্জামান নুপুর।


উদ্বোধনকালে সংক্ষিপ্ত সভায় শরীফুজ্জামান শরীফ বলেন, ‘সদর হাসপাতালের অপরিষ্কার পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে। অনেক সময় রোগীরা দুর্গন্ধে হাসপাতালে ঢুকতেও পারেন না। একটি হাসপাতাল যেখানে মানুষ সুস্থ হতে আসে, সেখানে অসুস্থ হয়ে বের হওয়া অত্যন্ত দুঃখজনক। এ জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি নিজেদের উদ্যোগে হাসপাতাল পরিষ্কার করব। এখানে পরিচ্ছন্নতাকর্মীর অভাব আছে জেনে আমি তিনজন কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছি। তাদের বেতন-ভাতা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বহন করবেন।’



তিনি আরও বলেন, ‘আজ আমরা পর্যাপ্ত শ্রমিক ও সুইপার নিয়ে হাসপাতালের ভেতর-বাহির পরিষ্কার করছি। কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত চলবে। প্রয়োজনে পরদিনও অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার পর হাসপাতাল রক্ষার দায়িত্ব তত্ত্বাবধায়কের।’ হাসপাতালে দালাল চক্রের বিষয়ে শরীফুজ্জামান বলেন, ‘আগে রোগীদের বাইরের ক্লিনিকে পাঠানো হতো। ৫ আগস্টের পর বিষয়টি আমরা বন্ধ করেছিলাম। কিন্তু কিছু কুচক্রী মহল আবার সক্রিয় হয়ে উঠেছে। আমরা এবার বিষয়টি কঠোরভাবে দেখব। হাসপাতালের ভেতরে থাকা ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টার যথাযথভাবে চলছে কি না, তা পর্যবেক্ষণের জন্য সাংবাদিক, সুশীল সমাজ ও অভিযোগকারীদের নিয়ে একটি মনিটরিং টিম গঠন করা হবে। তাদের কাজ হবে প্রতিদিন তিনবার পর্যবেক্ষণ করা।’


তিনি আরও বলেন, ‘সরকার কোটি কোটি টাকা ওষুধ ও স্বাস্থ্যসেবার জন্য বরাদ্দ দিলেও অনিয়মের কারণে মানুষ বঞ্চিত হচ্ছে। গত ১৬ বছর একটি ফ্যাসিস্ট সরকার নিয়ম-কানুন ভেঙে দখলদারিত্ব চালিয়েছে। আমরা সেই অবস্থা থেকে বের হয়ে আসতে চাই। তাই দায়িত্বে থাকা সবাইকে অনুরোধ করছি, সরকার থেকে আপনারা যে বেতন ও সুবিধা পান, সে অনুযায়ী জনগণকে সেবা দিন।’


দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, পৌর যুবদলের সদস্যসচিব মো. আজিজুর রহমান আজিজুল, যুগ্ম আহ্বায়ক লালন সরদার, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান কনক, সদস্য আরমান হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আহমেদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)