দামুড়হুদায় ২২০০ পিস ট্যাপেন্ডাডল ইনজেকশনসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2025-09-03 ইং
দামুড়হুদায় ২২০০ পিস ট্যাপেন্ডাডল ইনজেকশনসহ যুবক আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদায় ২ হাজার ২০০ পিস ট্যাপেন্ডাডল ইনজেকশনসহ জোবায়ের (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক জোবায়ের দর্শনা হল্ট চাঁদপুর গ্রামের লিটনের ছেলে। এসময় তার সাথে থাকা একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে সজল (১৯) পালিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জয়রামপুর শেখপাড়া থেকে তাকে আটক করা হয়।


জানা যায়, জোবায়ের ও সজল মোটরসাইকেলে চুয়াডাঙ্গার যাওয়ার উদ্দেশ্যে জয়রামপুর শেখপাড়ায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেন সড়কের পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা আহত জোবায়েরকে উদ্ধার করে তার কাছে থাকা ব্যাগে ট্যাপেন্ডাডল ইনজেকশন দেখে দামুড়হুদা মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে দামুড়হুদা মডেল থানার এসআই মশিউর রহমান ফোর্স নিয়ে তাকে আটক করেন। এদিকে, সঙ্গে থাকা সজল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাদের ব্যবহৃত টিভিএস মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির সত্যতা নিশ্চিত করে জানান, ২ হাজার ২ শ পিস ট্যাপেন্ডাডল ইনজেকশনসহ একজনকে আটক করা হয়েছে ও সজল নামের একজন পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)