নারী ও শিশুসহ ৬ বাংলাদেশী নাগরিক আটক

আপলোড তারিখঃ 2025-09-02 ইং
নারী ও শিশুসহ ৬ বাংলাদেশী নাগরিক আটক ছবির ক্যাপশন:

বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ছয়জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দু’জন পুরুষ, একজন নারী ও তিনজন শিশু রয়েছে। আটককৃতদের মধ্যে পুরুষ দুজন হলেন, যশোরের শার্শা থানাধীন শ্যামলাগাছি গ্রামের ওসমান গনির ছেলে আলমগীর হোসেন (৩৫) ও ঢাকা উত্তরখান থানার গোকুল মণ্ডলের ছেলে পরিমলচন্দ্র মণ্ডল (৫২)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত সোমবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন বিজিবি’র অধীনস্থ বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিলেন ্য হাবিলদার মোঃ জিনারুল ইসলাম। এসময় সীমান্ত পিলার ৬০/৩৭-আর হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তর হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলো। অভিযানে বিজিবি সদস্যরা এসময় ৬ বাংলাদেশীকে আটক করে। আটককৃত ব্যক্তিদের হস্তান্তর এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)