ছবির ক্যাপশন:
জাকির হোসেন
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মেহেরপুর-১ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও শিক্ষক নেতা জাকির হোসেনকে সদস্য করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক প্রফেসর ডা. জেড এম জাহিদ হোসেন এবং সদস্য সচিব কাদের গণি চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে এ পরিষদের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য ইসমাইল জবিউল্লাহকে আহ্বায়ক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার কায়সার কামাল, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, কাদের গণি চৌধুরী, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন, ডা. জহিরুল ইসলাম শাকিল, প্রফেসর আব্দুস সালাম, প্রফেসর মোস্তাফিজ, জাকির হোসেন, রফিকুল ইসলাম ও মোকসেদুল মোমেনিন মিথুন।
