মেহেরপুরে মাসকলাই বীজ ও সার বিতরণ

আপলোড তারিখঃ 2025-09-02 ইং
মেহেরপুরে মাসকলাই বীজ ও সার বিতরণ ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ৫ কেজি করে এমওপি সার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার সাহাদুল ইসলাম ও অতিরিক্ত কৃষি অফিসার রাজিবুল হাসান। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)