ছবির ক্যাপশন:
মেহেরপুরের জেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, নাজির আফতাব আলী খান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হামিদ, উপ-প্রশাসনিক কর্মকর্তা জহির উদ্দিন, সাজেদুর রহমান প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক তার বক্তব্যে নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এসময় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খাইরুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলাম, হাবিবুর রহমান, তানজিলা শারমীন দৃষ্টি, অবির আনসারী, হাবিবুর রহমান, শেখ তৌহিদুল কবীর, খাদিজা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
