জীবননগরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2025-09-02 ইং
জীবননগরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:

জীবননগরের কন্দর্পপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে লুৎফুন্নেছা (৬৫) নামের এক নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই গ্রামের মুরাদ হোসেন, জহির উদ্দিন ও ইরাদ হোসেনের বিরুদ্ধে। গত রোববার রাতে উপজেলার হাসাদাহ ইউনিয়নের কন্দপপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই নারী  জীবননগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আহত লুৎফুন্নেছা বলেন, ‘বেশকিছু দিন আগে মাঠের জমি নিয়ে সমস্যা হয়। হঠাৎ করে রোববার রাত ৮টার সময় ৩-৪ জন এসে আমার বারান্দায় লাঠি ও রড দিয়ে মারতে থাকেন। পরে আমার ছেলে আমাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে।’ লুৎফুন্নেসার বড় ছেলে বলেন, ‘আমি অন্য পাড়ায় থাকি। হঠাৎ শুনতে পাই আমার মাকে মুরাদ, জহির ও ইরাদ মারধর করছে। এ কথা শুনে আমি দ্রুত এসে আমার মাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করি। আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।’


এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)