সিরাজ ১৫ লিটার বাংলা মদসহ আটক

আপলোড তারিখঃ 2017-11-03 ইং
সিরাজ ১৫ লিটার বাংলা মদসহ আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ট্রাক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ট্রাক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজ ১৫ লিটার বাংলা মদসহ চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল রাত ৮ টার সময় শহরের মোহাম্মদি শপিং কমপ্লেক্সের দোতালায় ট্রাক লরী বন্দবস্তকারী অফিস থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার ওসি অপারেশন আমির আব্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে মোহাম্মদি শপিং কমপ্লেক্সের দোতালায় অভিযান চালিয়ে পৌর এলাকার আরামপাড়ার মৃত এরশাদ মন্ডলের ছেলে সিরাজকে (৫০) ১৫ লিটার বাংলা মদসহ আটক করে। সে চুয়াডাঙ্গা জেলা ট্রাক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি। থানায় আটক সিরাজের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)