মাগুরার সাবেক এমপি শিখরের ভাই হিসাম চুয়াডাঙ্গায় গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-09-02 ইং
মাগুরার সাবেক এমপি শিখরের ভাই হিসাম চুয়াডাঙ্গায় গ্রেপ্তার ছবির ক্যাপশন:

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ভোররাতে স্টেশন এলাকার এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অবস্থান নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল হিসাম। গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসামের সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তাঁর কাছ থেকে একটি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আশরাফুজ্জামানের হিসামের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। মাগুরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। মাগুরা থানা পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)