মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ একজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-09-02 ইং
মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ একজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ গোলাম মোস্তফা ডাকু (৫০) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী। গোলাম মোস্তফা ডাকু গাংনী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চৌগাছার (ভিটাপাড়া) মৃত আজিজুল হকের ছেলে। তিনি বিএনপির স্থানীয় নেতা হিসেবে পরিচিত। গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ মেহেরপুর কোম্পানি এবং গাংনী সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকাল ৯টায় র‌্যাব ব্যাটালিয়ন-১২ কোম্পানি কমান্ডারের কার্যালয়ের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ কার্যালয়ের কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার গোলাম মোস্তফা ডাকুর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, গোলাম মোস্তফা ডাকু আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)