ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে মানুষের ঢল

ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার অঙ্গীকার

আপলোড তারিখঃ 2025-09-01 ইং
ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে মানুষের ঢল ছবির ক্যাপশন:

দেশি-বিদেশি ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার অঙ্গীকার নিয়ে ঝিনাইদহে পালিত হলো বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার দুপুরে শহরের  উজির আলী স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের পায়রা চত্বর হয়ে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। জেলার বিভিন্ন গ্রাম থেকে হাজারো নেতাকর্মী দৃষ্টিনন্দন প্লাকার্ড, ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে অংশ নেন। র‌্যালির নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।


পরে স্বাধীনতা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিপি অ্যাডভোকেট এস এম মশিয়ূর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, বিএনপি নেতা শাহজাহান আলী, সাজেদুর রহমান পপ্পু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম প্রমুখ।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, দেশে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না। শেখ হাসিনা বিএনপি নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেই নাই হয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)