আলমডাঙ্গায় মোবাইলের দোকানে চুরির ঘটনায় একজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-09-01 ইং
আলমডাঙ্গায় মোবাইলের দোকানে চুরির ঘটনায় একজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সামনের মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, গত শুক্রবার রাতে আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সামনের মোবাইল ফোনের দোকান থেকে ১টি মার্ক্রেফান, ১টি কম্পিউটার মনিটর, ২টি হার্ডডিক্স, মোবাইল ফোনের ব্যাটারি, মোবাইল ফোনের চার্জার, হেডফোনসহ বিভিন্ন কোম্পানির ৮টি মোবাইল ফোন, ৩টি সিম ও নগদ ১৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় অভিযান চালিয়ে এরশাদপুর গ্রামের মো. কফিল উদ্দিনের ছেলে মো. ইয়ামিন আলীকে (২০) গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)