ছবির ক্যাপশন:
সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে আলমডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত আলমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই নির্বাচনে ৩৪ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। নির্ধারিত সময় শেষে বেলা দুইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে বশিরুল আলম এবং সাধারণ সম্পাদক পদে রুনু খন্দকার নির্বাচিত হয়েছেন।
সহসভাপতি হয়েছে সৈয়দ সাজেদুল হক মনি, রিফাজ্জেল হোসেন
ও কে এ মান্নান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মীর ফাহিম ফয়সাল, কাইরুল
ইসলাম মামুন ও সাহাবুল হক। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হাসিবুল হোসেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, দপ্তর সম্পাদক এস এম বিপ্লব হোসেন,
ধর্মবিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, তথ্য প্রযুক্তি সম্পাদক লাল্টু রহমান,
ক্রীড়া সম্পাদক মো. মহসীনুজ্জামান চাঁদ, সাংস্কৃতিক সম্পাদক মো. সাকিব
হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক গোলাম রহমান, প্রচার সম্পাদক আব্দুর
রাজ্জাক ফারাজি নির্বাচিত হয়েছেন। আর কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম,
রাশেদ ও মাহফুজ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার
হিসেবে দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও
সোনালী ব্যাংকের সাবেক এজিএম মোহাম্মদ সিরাজুল ইসলাম। সহকারী নির্বাচন
কমিশনার ছিলেন সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক শহিদুল ইসলাম ও প্রিজাইডিং
অফিসারের দায়িত্ব পালন করেন হারদী এম এস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক
একেএম ফারুক।
নির্বাচন পর্যবেক্ষণ করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)
মাসুদুর রহমান, (ওসি তদন্ত) আজগার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ
হাসান ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান শাওন। এছাড়া নির্বাচনী পরিবেশ
সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল
মামুন, এনটিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, পৌর বিএনপির
সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি
শেখ নূর মোহাম্মদ টিপু, জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক দারুস সালাম,
উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, পৌর
জামায়াতের আমির মাহের আলী, সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
ইলিয়াস হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান প্রমুখ।
