দামুড়হুদায় ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2025-09-01 ইং
দামুড়হুদায় ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

দামুড়হুদায় শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুঁড়ি-২০২৫-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, মাধ্যমিক একডেমি সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির সংগীতশিল্পী ওস্তাদ আক্কাস আলী, আজমত আলীসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)