রাজধানীর বাড্ডায় বাবা-মেয়ে খুন

আপলোড তারিখঃ 2017-11-03 ইং
রাজধানীর বাড্ডায় বাবা-মেয়ে খুন ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: রাজধানীতে বাবা ও মেয়ে খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে বাড্ডার ময়নারবাগ কবরস্থান রোডের একটি বাড়ি থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতরা হলেন, জামিল (৩৮) ও মেয়ে নুসরাত (৯)। জামিল পেশায় প্রাইভেটকার চালক। এঘটনায় পুলিশ জামিলের স্ত্রী আজরিনাকে আটক করেছে। বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানায়, তিনতলা বাড়ির তৃতীয় তলায় দুই রুমের একটি বাসায় জামিল সপরিবারে ভাড়া থাকতেন। ওই বাসার একটি কক্ষে সাবলেট দেওয়া রয়েছে। মধ্যরাতের যে কোন সময় এই খুনের ঘটনা ঘটতে পারে। বেডরুমের বিছানায় দুটি লাশই শোয়ানো অবস্থায় ছিল। জামিলের মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। ভারি কোন বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। তবে নুসরাতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্ত্রীর অসংলগ্ন কথাবার্তার কারণে তাকে আটক করা হয়েছে। তাদের বাড়ি গোপালগঞ্জের সদর থানার মধ্যবন গ্রামে। ঘটনার পর থেকে সাবলেটে থাকা ব্যক্তি পলাতক রয়েছেন। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় কাকরাইলের একটি ফ্লাটে শামসুন্নাহার করিম (৪৫) ও ছেলে শাওন করিমকে (১৮) গলা কেটে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)