আলমডাঙ্গায় জামায়াত প্রার্থী অ্যাড. রাসেলের গণসংযোগ

দুর্নীতি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার

আপলোড তারিখঃ 2025-09-01 ইং
আলমডাঙ্গায় জামায়াত প্রার্থী অ্যাড. রাসেলের গণসংযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা পৌর এলাকার ২ ও ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন। গতকাল রোববার বিকেলে তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।


গণসংযোগকালে অ্যাড. রাসেল বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে জামায়াতে ইসলামী যেসব এমপি ও মন্ত্রী দায়িত্ব পালন করেছেন, তারা সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ দেশের মানুষ দুর্নীতি ও বৈষম্যে অতিষ্ঠ। তাই এবারের নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক ও কল্যাণকামী রাষ্ট্র গঠনের সুযোগ দিন।’ তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার প্রসার, সুশাসন প্রতিষ্ঠা ও সবার অধিকার রক্ষায় কাজ করবেন।


গণসংযোগকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী, চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী পরিচালক নূর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ হাসান, পৌর জামায়াতের অফিস সম্পাদক হাফেজ মুফতি গোলাম মুকতাদির, পৌর শ্রমিক সভাপতি শাহীন শহীদ, সেক্রেটারি শামীম রেজা, পৌর যুব জামায়াতের সেক্রেটারি নাজমুস সালেহীন, সাংগঠনিক সম্পাদক আল আমিন হুসাইন এবং আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার আবদুল্লাহ। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের আমির, সেক্রেটারি ও বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। গণসংযোগকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ মানুষ অ্যাড. রাসেলের প্রতি ভালোবাসা ও আস্থা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)