ছবির ক্যাপশন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খাঁন খোকন।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ময়েন উদ্দিন মঈন, জীবননগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলতাব হোসেন, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন হাসাদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে খোকন খাঁন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীদের প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে যেয়ে ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাইতে হবে। একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল করার জন্য পাঁয়তারা করেছে, সেদিকে খেয়াল রাখতে হবে।
