চুয়াডাঙ্গার কালুপোলে ঐতিহ্যবাহী ঝাপান খেলা

বিষধর সাপের নাচে মুগ্ধ দর্শকরা

আপলোড তারিখঃ 2025-09-01 ইং
চুয়াডাঙ্গার কালুপোলে ঐতিহ্যবাহী ঝাপান খেলা ছবির ক্যাপশন:

সাপ দেখলেই শিউরে ওঠে গা। তার ওপর যদি হয় বিষধর গোখরা, তাহলে তো ভয় দ্বিগুণ। অথচ এই সাপকেই নিয়ে চলে গ্রামীণ বিনোদনের জনপ্রিয় আয়োজন- ঝাপান খেলা। এমনই এক ঐতিহ্যবাহী ঝাপান খেলার আয়োজন করা হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামে। দিনব্যাপী এ খেলা দেখতে সকাল থেকেই শত শত মানুষ ভিড় জমায়। খেলাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।


সরেজমিনে দেখা যায়, বাদ্যের তালে তালে সাপুড়ে ঝুড়ি ও হাঁড়ি থেকে বের করেন গোখরাসহ নানা বিষধর সাপ। মনসা মঙ্গলের পালা গান ও বাশির সুরের সঙ্গে সাপুড়ে নাচেন, আর সাপ ফনা তুলে তার সঙ্গে মিলিয়ে অঙ্গভঙ্গি করে। দর্শকের চোখ ধাঁধানো এসব দৃশ্যে বারবার করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পরিবেশ।


এ বছর ঝাপান খেলায় অংশ নেয় ৪টি দল। প্রতিটি দলই ৬-৭টি বিষধর গোখরা কাঠের চৌকির ওপর তুলে নাচায়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলকে দেওয়া হয় বিশেষ পুরস্কার। খেলা উপলক্ষে প্রায় শতাধিক অস্থায়ী খাবার ও মনোহরী দোকান বসে, যেখানে শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


গড়াইটুপি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সাঈদ খোকন বলেন, ‘চিরায়ত বাংলার ঐতিহ্য ধরে রাখতেই প্রতিবছর এ খেলার আয়োজন করা হয়। আমরা চাই, এই সংস্কৃতি বহুকাল ধরে চলুক।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)