বিজিবির অভিযানে ফেনসিডিল ও ভায়াগ্রা উদ্ধার

মহেশপুর সীমান্তে ৮ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2025-08-31 ইং
বিজিবির অভিযানে ফেনসিডিল ও ভায়াগ্রা উদ্ধার ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্তে গত দুই দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে ৫৮ বিজিবি। একইসঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ৮ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা লেবুতলা গ্রামের মো. মুকুল হোসেনের ড্রাগন বাগানের দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আসামীবিহীন ২৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪৯২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।


অপরদিকে একই দিন সকাল ৭ টা ৪৫ মিনিটে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মাধবখালী গ্রামের পাকা রাস্তার পাশ থেকে নায়েক মো. কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া গত শুক্রবার বিকেলে নতুনপাড়া গ্রামের মো. মশিয়ার রহমানের আম বাগানে হাবিলদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ৩১৯ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাতে একই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মো. সেলিম মন্ডলের আম বাগান থেকে আরও ১৩২ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এদিকে গতকাল সকালে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা শ্রীনাথপুর মাঠপাড়া গ্রামের শিম খেতে নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে নিয়মিত টহলের সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় আট জন বাংলাদেশিকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে পুরুষ ২ জন, নারী ৩ জন ও শিশু ৩ জন রয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)