জীবননগরে পোলিং এজেন্টদের নিয়ে জামায়াতের কর্মশালায় রুহুল আমিন

একটি দলের কিছু কিছু নেতা ফ্যাসিবাদের সুরে কথা বলছেন

আপলোড তারিখঃ 2025-08-31 ইং
জীবননগরে পোলিং এজেন্টদের নিয়ে জামায়াতের কর্মশালায় রুহুল আমিন ছবির ক্যাপশন:

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার উদ্যোগে পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালক হযরত মাওলানা আজিজুর রহমান, জেলা তারবিয়্যা সেক্রেটারি জিয়াউল হক, জীবননগর উপজেলা আমির হযরত মাওলানা সাজেদুর রহমান, জীবননগর উপজেলা নায়েবে আমির ও জীবননগর উপজেলা নির্বাচন পরিচালক হাফেজ বেলাল হোসেন, জীবননগর উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, জীবননগর উপজেলা সহকারী সেক্রেটারি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, জীবননগর পৌর আমির হযরত মাওলানা ফিরোজ হোসেন, জীবননগর পৌর সেক্রেটারি ও নির্বাচন পরিচালক ইব্রাহিম খলিলসহ জীবননগর উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, আমাদের যে সমস্ত কেন্দ্রে দুর্বল আছে, সেখানে আমাদের কাজের অগ্রগতি আরও বৃদ্ধি করতে হবে। জামায়াত ইসলামীর বাতাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। একটি দলের কিছু  কিছু নেতা ফ্যাসিবাদের সুরে কথা বলছেন। তাদের সাবধান করে বলছি, জামায়াতে কোনো নেতাকর্মী কোনো দখলদার না, কোনো টেন্ডারবাজ না। জামায়াত ইসলামী যারা করে তারা সবাই মন থেকে করেন, দল থেকে কোনো কিছু পাওয়ার জন্য করে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)