ছবির ক্যাপশন:
দীর্ঘ ১৭ বছর পর মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি তার বক্তব্যে বলেন, মেহেরপুরের অনেক নেতাকর্মী দীর্ঘ সংগ্রামে শাহাদাত বরণ করেছেন। বিএনপির কর্মীরা এদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ১৬-১৭ বছর জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। বিএনপির সংগ্রামের মাধ্যমে সেই অধিকার ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, খুলনা বিভাগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক এমপি আমানুল্লাহ আমান বলেন, আজকের এই সম্মেলনে মেহেরপুরের নেতাকর্মীদের মায়া, মমতা ও মমত্ববোধ ফুটে উঠেছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, সদস্যসচিব জাকির হোসেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ ম্পাদক শরীফুজ্জামান শরীফ, মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান।
সম্মেলন শেষে বিনাপ্রতিদ্বন্দীতায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে জাবেদ মাসুদ মিল্টন সভাপতি, অ্যাডভোকেট কামরুল হাসান সাধারণ সম্পাদক, আখেরুজ্জামান, ওমর ফারুক লিটন ও রোমানা আহম্মেদ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
সম্মেলনে এছাড়া বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, মীর ফারুক হোসেন, মো. আনছারুল হক, জেলা বিএনপির সদস্য সাবেক পিপি আবু সালেহ নাসিম, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিব, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
