চুয়াডাঙ্গায় ছাত্র আন্দোলনে হামলায় জড়িত তিনজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-08-31 ইং
চুয়াডাঙ্গায় ছাত্র আন্দোলনে হামলায় জড়িত তিনজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল শনিবার দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকা পৃথক অভিযানে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর এলাকার ফার্মপাড়ার মৃত আব্দুল করিম খানের ছেলে আবুল কালাম আজাদ (৫৭), একই এলাকার আমিনুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৪২) এবং মাঝেরপাড়ার আইয়ুব আলীর ছেলে আব্দুর রহমান (৩৪)।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, বিশেষ পুলিশি অভিযান পরিচালনা করে যাচাই-বাছাই শেষে এই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে।
গ্রেপ্তারকৃত তিন আসামিকে শনিবার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)