বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2025-08-31 ইং
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবাার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যলয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইফুর রশীদ ঝন্টু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা ওলামা দলের আহ্বায়ক মওলানা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদসহ অংগসঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 


সভায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর সুর্য উদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে সামনে থেকে শোভাযাত্রা এবং বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে আলোচনা সভার সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)