ছবির ক্যাপশন:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশত নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে বিপ্লবী ছাত্রজনতা (সর্বদলীয়) এবং ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা বড়বাজার শহিদ হাসান চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এতে
চুয়াডাঙ্গা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিয়াদ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব
করেন চুয়াডাঙ্গা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ মাসুম।
তিনি বলেন, আমাদের প্রিয় নেতা গণমানুষের কণ্ঠস্বর, স্বৈরাচার বিরোধী
কণ্ঠস্বর ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলা হয়েছে। এই হামলা কেবল
একজন ব্যক্তির ওপর নয়, এটা জনগণের অধিকার, গণতান্ত্রের আকাক্সক্ষা এবং তরুণ
প্রজন্মের স্বপ্নের ওপর হামলা। জুলাই যোদ্ধাদের ওপর হামলা। এই
অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছে। দুঃখ প্রকাশ করা
কি তার কাজ নাকি, অ্যাকশন নেওয়া তাদের কাজ। তদন্ত করা তাদের কাজ। আমাদের
জোর দাবি আগামী ২৪ ঘণ্টার ভেতর হামলাকারী পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের
আইনের আওতায় আনতে হবে। এবং ব্যর্থ সরকার এবং ব্যর্থ সরকারের স্বরাষ্ট্র
উপদেষ্টার পদত্যাগের জোর দাবি জানাচ্ছি।
প্রধান অতিথির বক্তব্যে
চুয়াডাঙ্গা জেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব ইবনুর রশিদ মাশুক বলেন,
গণঅভ্যুত্থানের ১ বছর হয়ে গিয়েছে। এই অভ্যুত্থান নিয়ে আসতে গিয়ে হাজারো
প্রাণ শহিদ হয়েছে, আহত হয়েছে। এই হাজারো প্রাণের মধ্যে একটা প্রাণ ছিল ভিপি
নুরুল হক নুর। নিরাপদ সড়ক আন্দোলন এবং মোদি বিরোধী আন্দোলনের মধ্যদিয়ে নুর
বাঙালির মনে জায়গা করে নেই।
প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলের মাধ্যমে
সভা শেষ করেন। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা গণঅধিকার পরিষদের অর্থ
সম্পাদক সোহেল রানা, চুয়াডাঙ্গা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিয়াদ
আলী, চুয়াডাঙ্গা জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাহিদ হাসান
সৌরভ, চুয়াডাঙ্গা জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহিদ
হাসান, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মুস্তাক, চুয়াডাঙ্গা
জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব রয়েল জোয়ার্দার, চুয়াডাঙ্গা জেলা
গণঅধিকার পরিষদের সদস্য ঝন্টু মিয়া, চুয়াডাঙ্গা জেলা ছাত্র অধিকার পরিষদের
অর্থ সম্পাদক ওমর আলী, চুয়াডাঙ্গা জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ
সম্পাদক হিরণ মিয়া এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
