মাদক ও জুয়া ছাড়লে নগদ পুরস্কার ঘোষণা এমপি প্রার্থী হাবিবুরের

আপলোড তারিখঃ 2025-08-30 ইং
মাদক ও জুয়া ছাড়লে নগদ পুরস্কার ঘোষণা এমপি প্রার্থী হাবিবুরের ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী, গণঅধিকার পরিষদের সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান মাদক ও জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। একই সঙ্গে আসক্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানিয়ে ঘোষণা দিয়েছেন বিশেষ পুরস্কারের। তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে যারা তওবা করে মাদক ও জুয়া ছাড়বেন এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন (অন্য ধর্মাবলম্বীদের জন্য নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা) টানা তিন মাস, তাদের ডিসেম্বর মাসে আলমডাঙ্গার পারকুলা আনন্দবাজারে সংবর্ধনা দেওয়া হবে। ওই অনুষ্ঠানে প্রত্যেককে ১ হাজার টাকা পুরস্কার ও একটি মেডেল দেওয়া হবে।


অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, ‘ভাইরা আমার, স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আমি সব ধরনের সহযোগিতা করব। একটি সুন্দর ও স্বাভাবিক জীবন উপহার দিতে চাই। তবে যারা এই সুযোগ নেবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, ইতোমধ্যেই প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে যারা মাদক ও জুয়া থেকে সরে না আসবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে মাদক ও জুয়া ব্যবসার কমিশনভোগী কিংবা সাফাইগিরিদেরও জনসমক্ষে উন্মোচন করা হবে।


‘গতকাল জুয়ার বিরুদ্ধে দেওয়া আমার পোস্টে মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। সেটিই আমাকে শপথ নিতে অনুপ্রাণিত করেছে। আলমডাঙ্গা থেকে এই উদ্যোগ সফল হলে, সারাদেশে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার ক্যাম্পেইন চালু করা হবে,’- যোগ করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)