দর্শনায় ছাত্র সমাবেশে জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন

দাঁড়িপাল্লার পক্ষে নতুন প্রজন্মকে একত্রিত করার ডাক

আপলোড তারিখঃ 2025-08-30 ইং
দর্শনায় ছাত্র সমাবেশে জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রুহুল আমিন বলেছেন, ‘ইসলামী আন্দোলনের সফলতার মূলমন্ত্র হলো পরিশ্রম। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়েই এ আন্দোলনের লক্ষ্য অর্জিত হবে।’ গতকাল শুক্রবার সকাল ৯টায় দর্শনা পৌর অডিটরিয়াম-কাম কমিউনিটি সেন্টারে চুয়াডাঙ্গা-২ আসনের উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।


রুহুল আমিন বলেন, ‘আগামী নির্বাচনে নতুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে আনার জন্য আমাদের গ্রামে-গ্রামে, মহল্লায়-মহল্লায় ছড়িয়ে পড়তে হবে। তরুণদের সমস্যাগুলো জানতে হবে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়াতে হবে। তোমরাই আমাদের ভবিষ্যৎ, আমাদের অনুপ্রেরণা।’ তিনি আরও বলেন, বাংলার মাটি বৈষম্য, চাঁদাবাজি ও অপসংস্কৃতি থেকে মুক্ত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আলী ও উমরের উত্তরসূরীর মতো আচরণ করতে হবে এবং মুক্তার মালার মতো কথাবার্তা বলতে হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আজিজুর রহমান এবং জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আসাদ। এছাড়াও বক্তব্য দেন জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. মাহফুজুর রহমান, সাবেক জেলা সভাপতি হাফেজ মহসিন, জামায়াতের দামুড়হুদা থানা আমির নায়েব আলী, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, দর্শনা পৌর আমির সাহিকুল আলম অপু, ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার সভাপতি পাভেজ আলম, দামুড়হুদা থানা সভাপতি আল ফাহাদ সবুজ, জীবননগর থানা সভাপতি রাসেল আহমেদ, দর্শনা পৌর সভাপতি লোকমান হোসেন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপন করেন শিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)