আবার বিসিবি সভাপতি নির্বাচিত নাজমুল হাসান

আপলোড তারিখঃ 2017-11-02 ইং
আবার বিসিবি সভাপতি নির্বাচিত নাজমুল হাসান ছবির ক্যাপশন:
খেলাধুলা ডেস্ক: আগেই অনুমেয় ছিল বিষয়টা, তৃতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পেতে যাচ্ছেন নাজমুল হাসান। শেষ পর্যন্ত তাই হয়েছে। গতকাল বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে আবার সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। নাজমুল হাসান ২০১২ সালে প্রথম বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। সেবার সরকারের মনোনয়নে আ হ ম মুস্তফা কামালের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। অবশ্য পরের বছরই তিনি সভাপতি নির্বাচিত হন। তিনিই বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি। তা ছাড়া বিসিবির এবারের পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৩ জনের মধ্যে ২০ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর তিনজনকে নির্বাচনী বৈতরণি পেরিয়ে আসতে হয়েছে। আর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন মনোনীত হয়েছেন। পরিচালনা পর্ষদের নির্বাচনে জয়ী হয়েছেন ঢাকা বিভাগ থেকে জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও সৈয়দ আশফাকুল ইসলাম এবং বরিশাল বিভাগ থেকে আলমগীর হোসেন আলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)